ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিলের পবিত্র ওরস আজ মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে। গত শনিবার থেকে চার দিনব্যাপী এ ওরস শুরু হয়। এ উপলক্ষে জাকের মঞ্জিলসংলগ্ন ২০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হন। ওরস চলাকালে বিশিষ্ট আলেম-ওলামারা পর্যায়ক্রমে বয়ান দেন। ফরিদপুর অফিস