ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার রাতে প্রায় দুই কোটি টাকা মূল্যের ওষুধ উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা সদস্যরা। দুটি লাগেজে এসব ওষুধ ছিল। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, আবুধাবি থেকে একটি ফ্লাইটে রাত পৌনে আটটার দিকে ওষুধগুলো বিমানবন্দরে আসে। ওষুধগুলো চেতনানাশক ও ব্যথানাশক। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, একজন যাত্রী ওই দুটি লাগেজে ওষুধগুলো আনলেও, আটক হতে পারেন এমন আশঙ্কায় সেগুলো বিমানবন্দরে ফেলে যান। ওষুধগুলো পাকিস্তানে তৈরি।