লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামের সমাজসেবক ওয়াজি উল্যা (৭৮) গত মঙ্গলবার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার সকালে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ওয়াজি উল্যা প্রথম আলোর জ্যেষ্ঠ হিসাব নির্বাহী মো. ফখরুল ইসলামের বাবা।