লালমনিরহাট প্রেসক্লাব মিলনায়তনে গতকাল সকালে ইটভাটায় কৃষিজমি ব্যবহার রোধে করণীয় শীর্ষক কমিউনিটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। লালমনিরহাট প্রেসক্লাবের সহসভাপতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওয়ার্কশপ সঞ্চালনা করেন বেলার রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল। এতে অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন লালমনিরহাটের কালীগঞ্জের চন্দনপাঠ গ্রামের ইউনুছ আলী ও মাজু মিয়া, লালমনিরহাট সদর উপজেলার ধাইরখাতা গ্রামের আতিকুল ইসলাম, শিবু চন্দ্র রায় প্রমুখ।