কওমি মাদ্রাসা বোর্ডের ফল আগামীকাল

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) ৩৬তম কেন্দ্রীয় পরীক্ষার ফল কাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে। বেফাকের মহাসচিব মুহাম্মাদ আবদুল জব্বার গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, বেলা ১১টা থেকে বেফাকের ওয়েবসাইটে (ডব্লিউডব্লিউডব্লিউ ডট বিইএফএকিউবিডি ডট কম) ফল পাওয়া যাবে। এ ছাড়া মুঠোফোনের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও পরীক্ষার ফল জানা যাবে। বেফাকের অধীন সাতটি স্তরের ৫৫ হাজার ৬৫৪ জন পরীক্ষার্থী এবার কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নেয়। বিজ্ঞপ্তি।