ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে ককটেলের বিস্ফোরণে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ওই দুজনের মধ্যে আতিকুর রহমান ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ও ইমরান মুজাহিদ আইন বিভাগের স্নাতকোত্তরের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, পুলিশকে ঘটনাটি তদন্ত করতে বলা হয়েছে।