ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ শহরের সবুজসংঘের মোড়ে আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন জানান, দুর্বৃত্তরা আওয়ামী লীগের কার্যালয়সংলগ্ন সড়কে ওই ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পাভেল, সালাম ও রাজ্জাক নামের তিনজন আহত হন। তাঁদের মধ্যে পাভেল ছাত্রলীগের কর্মী। আহত ব্যক্তিদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।  নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাগঞ্জ