ককটেল হামলা

বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় শহর পুলিশ ফাঁড়িতে গতকাল রোববার রাত সোয়া আটটার দিকে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ ফাঁড়ির এসআই জাকির হোসেন বলেন, ককটেল ফাঁড়ির গেটের সঙ্গে লেগে বিস্ফোরিত হয়েছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।