কক্ষ পরিদর্শকদের কর্মশালা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে কক্ষ পরিদর্শকদের এক কর্মশালা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। পরীক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতুল সরকার এ কর্মশালার উদ্বোধন করেন। এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জাহেদুল হক, পরীক্ষাকেন্দ্রের সচিব মীর আবদুল হান্নান প্রমুখ। উপজেলার দুই শতাধিক এতে শিক্ষক অংশ নেন।