কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (বহিষ্কৃত) এক মেয়র পদপ্রার্থীর পক্ষে কাজ করায় দলের আরও সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার রাতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেন ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বহিষ্কৃতরা হলেন জেলা কমিটির সদস্য নুরুল মাসুদ, শহর কমিটির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহির আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদ উল্লাহ, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি অশোক বড়ুয়া, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আতিক উল্লাহ ও ১০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছাবের আহমদ।এ কে আহমদ হোসেন জানান, দলের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী রাশেদুল ইসলামের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেওয়ায় এই সাত নেতাকে বহিষ্কার করা হয়।