কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার একটি হোটেলে গত বুধবার রাতে অভিযান চালিয়ে ৭০০টি ইয়াবা বড়িসহ চার ব্যক্তিকে আটক করেছে র্যাব। আটক হওয়া ব্যক্তিরা হলেন: রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, বশির আহাম্মদ ও আবুল কালাম। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।