কক্সবাজার অঞ্চলের আঞ্চলিক গণিত উৎসব আজ মঙ্গলবার কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে আটটায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ উৎসবের আয়োজন করছে। উৎসবে ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫১ জন শিক্ষার্থী অংশ নেবে।