কঙ্গোয় বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু

জাতিসংঘ শান্তি মিশনে কঙ্গোয় কর্মরত এক বাংলাদেশি পুলিশ কনস্টেবল মারা গেছেন। তাঁর নাম মো. আশরাফুল ইসলাম। খবর ইউএনবির।
পুলিশ সদর দপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এ কে এম কামরুল আহসান জানান, আশরাফুল ইসলাম গতকাল মঙ্গলবার সকালে দায়িত্ব পালনকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি বলেন, এ সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি।