কঙ্গোয় নিযুক্ত বাংলাদেশি শান্তিরক্ষা মিশনের একজন সদস্য গত বুধবার হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৩২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। খবর ইউএনবির। আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার বলা হয়, মোহাম্মদ আবদুল মতিন নামের এই শান্তিরক্ষী সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত ছিলেন।