ভোলা শহরের বাজার থেকে পাঁচ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার করে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ভোলা অ্যাডভেঞ্চার ক্লাবের আহ্বায়ক এস এম বাহাউদ্দিন ও জীবন-পুরাণ আবৃত্তি সংসদের সভাপতি মশিউর রহমান কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেন। তবে বিক্রেতা পালিয়ে যায়। বেলা একটার সময় মেঘনা নদীতে কচ্ছপটি অবমুক্ত করা হয়। এ সময় বন বিভাগের কর্মকর্তা ও পরিবেশবাদী আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। ভোলা বন বিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, কচ্ছপটি মিষ্টি পানির।