এ ক ন জ রে

কনস্টেবল নিহত

ঢাকার দোহার উপজেলার ফুলতলার গোড়াবন এলাকায় গতকাল রোববার বিকেলে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ফুলতলা পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. মঞ্জরুল আলম (৪০) নিহত ও উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম (৩৮) আহত হয়েছেন। দোহার থানার উপপরিদর্শক সেকান্দার হোসেন রাতে বলেন, চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।  নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি