টাঙ্গাইলে আজ শুক্রবার শুরু হচ্ছে চতুর্থবারের মতো দুই দিনব্যাপী বাংলা কবিতা উৎসব। এতে বাংলাদেশ ও ভারতের তিন শতাধিক কবি অংশ নেবেন। টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের উদ্যোগে স্থানীয় ভাসানী হলে এ উৎসবের আয়োজন করা হয়েছে। বেলা ১১টায় উৎসব উদ্বোধন করবেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।