কমপ্রেসর বিস্ফোরণে সিরাজদিখানে নিহত ১

মুন্সিগঞ্জের সিরাজদিখানে কমপ্রেসর বিস্ফোরণে ফজলুল করিম নামের একজন নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে সিরাজদিখান বাজার রোডে অবস্থিত মফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের একটি দোকানে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে উপজেলার মফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে স্থানীয় রশওনিয়া গ্রামের ইজিবাইকচালক মো. শাহিন শেখ (৪০) গাড়ির চাকায় হাওয়া দিতে গেলে কমপ্রেসর বিস্ফোরিত হয়। এতে শাহিন শেখ ও পথচারী ইছাপুরা ইউনিয়নের টেংগুরিয়াপাড়া গ্রামের ফজলুল করিম (৫৫) গুরুতর আহত হন। পরে বিকেলে চিকিৎসারত অবস্থায় ফজলুল করিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।