কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা নারীর (৬৫) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার জালালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ওই নারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে গতকাল রাতে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।