কমলগঞ্জে মুদি দোকানিকে হত্যার ঘটনায় মামলা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মুদি দোকানি আবদুল মজিদকে হত্যার দুই দিন পর গত শুক্রবার মামলা হয়েছে। তাঁর বাবা আবদুর রহমান এ মামলা করেন। উপজেলার গোপীনগর গ্রামে বুধবার মজিদকে হত্যা করা হয়।মামলায় রুবেল, জুয়েল, জুয়েলের বাবা আজাদুর রহমান ও মুহিতের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও পাঁচজনকে আসামি করা হয়। এ ঘটনায় গোপীনগর গ্রামের লোকজন শুক্রবার জুমার নামাজের পর প্রতিবাদ সভা করে।