দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মৌলভীবাজারের কমলগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির এক সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় কমিটির কমলগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোশাহিদ আলীর বাসভবনে এ সভা হয়। কমিটির কমলগঞ্জ শাখার সদস্য আবদুল হান্নানের সঞ্চালনায় ও কমিটির সভাপতি অধ্যক্ষ রসময় মোহান্তের সভাপতিত্বে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুদকের সিলেট বিভাগীয় পরিচালক মো. আবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন দুদকের হবিগঞ্জ ও মৌলভীবাজার অঞ্চলের উপপরিচালক আবুল হোসেন ও সহকারী পরিচালক মশিউর রহমান।