হলদে-পা হরিয়াল

সবুজ ঘুঘু বলে পরিচিত হরিয়াল একটি মনোলোভা পাখি। একসময় এ দেশে হলদে–পা হরিয়ালের দেদার দেখা মিলত। এখন তেমন একটা দেখা যায় না। হালে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঐতিহাসিক ভাসুবিহারে এই পাখির বেশ দেখা মিলছে। সেখানে দুটি বটগাছে ভোরবেলা ও পড়ন্ত বিকেলে ঝাঁক বেঁধে বটের ডালে বিচরণ করে এই হরিয়াল। বটের ফল খায়। ওদেরই কিছু ছবি নিয়ে এই ছবির গল্প।

ঝকঝকে নীল আকাশের পটভূমিতে একঝাঁক হলদে–পা হরিয়াল
ঝকঝকে নীল আকাশের পটভূমিতে একঝাঁক হলদে–পা হরিয়াল
বটের পাকা ফল খেতে এসেছে ওরা
সবুজ পাতা, রাঙা ফল আর সবুজ পাখির মিতালি
দূর আকাশে যাচ্ছে উড়ে
ফিরছে আবার খাবার খেতে
ওজন কম বলে সরু ডালেও স্বচ্ছন্দে বসতে পারে হরিয়াল
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সহসভাপতি ও বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. ফজলে বারী প্রথম আলোকে বলেন, হলদে–পা হরিয়াল বাংলাদেশের দুর্লভ আবাসিক পাখি
এই পাখি এখন তেমন দেখা যায় না