সংক্ষেপ

কমিটি গঠন

নীলফামারী প্রেসক্লাবের ১২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদকে আহ্বায়ক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পৌরসভা মিলনায়তনে সভায় এ কমিটি ঘোষণা করা হয়। প্রেসক্লাবের নামে জমি বরাদ্দ, নিজস্ব ভবন নির্মাণ ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্য সৃষ্টির লক্ষ্যে পৌর মেয়র এ সভার আহ্বান করেন। পরে সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীদের সম্মতিতে কমিটি গঠন করা হয়।