সংক্ষেপ

কমিটি গঠন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘জনকল্যাণ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। গত রোববার রাত ১০টার দিকে ওই উপজেলার মধ্যবাজার নতুন কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। দারিদ্র্য ও সুবিধাবঞ্চিত মানুষের সেবার লক্ষ্য নিয়ে সংগঠনটি গঠন করা হয়েছে। এতে ওই উপজেলার বিভিন্ন গ্রামের সাবেক ও বর্তমান শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্যোগে সংগঠনটি গড়ে তোলা হয়েছে। বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারকে নতুন কমিটির চেয়ারম্যান এবং বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদকে মহাসচিব করা হয়েছে।