কমিটি গঠন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়ন ভূমিহীন সংগঠনের বার্ষিক সম্মেলন গত রোববার রাতে উপজেলার পিপিয়াকান্দি খাজা মার্কেটে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বেসরকারি সংস্থা নিজেরা করির চট্টগ্রাম বিভাগীয় প্রশিক্ষক সুমিতা তালুকদার। সম্মেলনে আলমগীর হোসেনকে সভাপতি, শাহিদা খাতুনকে সাধারণ সম্পাদক ও মাজেদা খাতুনকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।