ছাত্রদলের মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে জাকির হোসেন উজ্জ্বলকে আহ্বায়ক এবং মারুফ মিয়া, কামাল আহমেদ, ফুয়াদ জামান, মো. সালাউদ্দিন, মোক্তাদির রাজু, তপধীর রায়, আলীম হোসেন, সফদর খান, সাইফুর রহমান, সরোয়ার মজুমদার, সিরাজুল ইসলাম এবং দেলোয়ার হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। গতকাল মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন তারেক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।