কমিটি গঠন

নীলফামারী জেলা শিক্ষক সমিতির (বাশিস) ত্রিবার্ষিক সম্মেলন গতকাল মঙ্গলবার সকালে জেলা শহরের স্কাউট ভবনের হলকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মোজাহারুল হককে সভাপতি, অধ্যক্ষ শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক ও সুধীর রায়কে সাংগঠনিক সম্পাদক করে ৭৭ সদস্যের নীলফামারী জেলা কমিটি ঘোষণা করা হয়। জেলা শিক্ষক সমিতির উদ্যোগে এই সম্মেলন হয়। প্রধান অতিথি ছিলেন বাশিসের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন আহম্মেদ।