এ ক ন জ রে

কমিটি গঠন

বাংলাদেশ ওলামা লীগের ঠাকুরগাঁও সদর উপজেলার কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ওলামা লীগের সমেঞ্চলনে এই কমিটি গঠিত হয়। জেলা ওলামা লীগের আহ্বায়ক জয়নুল আবেদিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী। পরে আবু সাইদকে সভাপতি ও মো. মাহামুদুন্নবীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়।  ঠাকুরগাঁও প্রতিনিধি