বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা শাখার ২১ সদস্যবিশিষ্ট কমিটি গতকাল সোমবার বিকেলে গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক পদে মানবাধিকারকর্মী আলী আকবর মাসুমকে নির্বাচিত করা হয়। নগরের নজরুল অ্যাভিনিউ এলাকায় ওই কমিটি গঠন করা হয়। কমিটি গোমতী নদী ও লালমাই পাহাড় রক্ষাসহ কুমিল্লা নগরে পরিকল্পিত নগরায়ণ ও নাগরিক সুযোগ-সুবিধার জন্য জনমত গঠন করবে। একই সঙ্গে পরিবেশ রক্ষার জন্য আন্দোলন করবে।
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা