কমিটি গঠন

বগুড়ার শেরপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে কর্মরত দলিল লেখক সমিতির দুই বছর মেয়াদি কমিটি করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১টায় সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দলিল লেখক মো. আকিমুদ্দিন। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি এস এম ফেরদৌস, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক সজীব দাসসহ ১৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য দেন দলিল লেখক গৌতম দাস, দিলীপ দাস, এম এ মতিন, মো. জেল হক, সোলায়মান আলী, আবু সাঈদ প্রমুখ।