কমিটি গঠন

সুনামগঞ্জে ছাত্র ইউনিয়নের পৌর কলেজ শাখার সম্মেলন গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে জয়নাল আবেদিন জুয়েলকে সভাপতি ও মুস্তাফিজুর রহমান আকাশকে সাধারণ সম্পাদক করে কলেজ শাখার ২৩ সদস্যের কমিটি গঠন করা হয়। সম্মেলন উপলক্ষে বেলা ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে শহরে একটি মিছিল বের করেন নেতা-কর্মীরা। পরে পৌর বিপণিতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কাউন্সিল হয়। কাউন্সিল অধিবেশনে পৌর কলেজ শাখার আহ্বায়ক রনি চন্দ্র পালের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো. রইসুজ্জামান, শহর শাখার সভাপতি বুলবুল দাস, পৌর কলেজ শাখার নেতা আলী হাসান ইমন প্রমুখ।