কমিটি গঠন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত শুক্রবার জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মো. আক্কাছ আলীকে সভাপতি ও হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। উপজেলা জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, দীর্ঘ পাঁচ বছর পর গতকাল সন্ধ্যায় সাবেক স্বরাষ্ট্র উপমন্ত্রী প্রয়াত অধ্যাপক আবদুস সালামের বাড়িতে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আক্কাছ আলীর সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রাত আটটায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে মো. আক্কাছ আলীকে সভাপতি ও হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।