আইনশৃঙ্খলা রক্ষা, অধিকার সংরক্ষণ, আর্থসামাজিক উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ ও যৌতুকমুক্ত সমাজ নির্মাণে নড়াইলে গঠিত হয়েছে মুলিয়া ইউনিয়ন মহিলা কমিউনিটি পুলিশিং কমিটি। গত মঙ্গলবার বিকেলে মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে দ্বিবার্ষিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সুজাতা সিংহ ও মঞ্জু রানী বিশ্বাস। ২১ সদস্যবিশিষ্ট সম্পাদকমণ্ডলীর সদস্যরা হলেন সহসভাপতি চায়না বিশ্বাস ও শিউলি বিশ্বাস। কমিটি গঠনের সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ জাহিদুল ইসলাম, মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী, জেলা কমিউনিটি পুলিশিং কর্মকর্তা সহকারী পরিদর্শক শেখর মল্লিক, জেলা পুলিশিং কমিউনিটি কমিটির সমন্বয় কমিটির সদস্য কাজী হাফিজ উপস্থিত ছিলেন।