সংক্ষেপ

কমিটি গঠন

গণদাবি পরিষদ সিলেট মহানগর শাখার আহ্বায়ক কমিটি গতকাল দুপুরে নগরের সুরমা মার্কেট এলাকার কেন্দ্রীয় কার্যালয়ে গঠিত হয়েছে। মো. ছালাহ উদ্দিনকে আহ্বায়ক, মো. রায়হান আহমদ যুগ্ম আহ্বায়ক ও শিহাব খানকে সদস্যসচিব করে ৪১ সদস্যবিশিষ্ট এ কমিটি করা হয়। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল খালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলামের সঞ্চালনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে ছায়াদুর রহমান, আবদুল্লাহ হেলাল, সৈয়দ নজরুল ইসলাম, আবুল কাশেম তাফাদার প্রমুখ বক্তব্য দেন।