কমিটি ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পৌর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন ৫১ সদস্যের কমিটি ঘোষণা করেন। এতে মো. কামাল মিয়াকে সভাপতি ও আবদুল হককে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি|