কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ীতে দিশারী পাঠাগারের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সংগঠনের কার্যালয়ের সামনে এ বিতরণ কার্যক্রমে অংশ নেন পাঠাগারের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আইয়ুব আলী, সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক জহির রায়হান প্রমুখ। অনুষ্ঠানে পাঁচটি গ্রামের তিন শতাধিক দুস্থ শীতার্তকে কম্বল এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ জন দরিদ্র-মেধাবী শিক্ষার্থীকে বিনা মূল্যে সহায়ক বই দেওয়া হয়। সংগঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রবাসী বাঙালিদের সহায়তায় এসব কম্বল ও বই বিতরণ করা হয়।