দিনাজপুরের ঘোড়াঘাটে গতকাল বৃহস্পতিবার বিকেলে শীতার্ত মানুষের মাঝে ইন্টিগ্রেটেড এফোর্টস ফর রিমোডিং ইগনোরেন্স ফ্রম দ্য সোসাইটি কম্বল বিতরণ করেছে। উপজেলার রানীগঞ্জ আদর্শ প্রি-ক্যাডেট স্কুল ও বিদ্যানিকেতন চত্বরে সোসাইটির সদস্যরা এসব কম্বল বিতরণ করেন। সংগঠনের চেয়ারম্যান ও আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক মো. রুহুল আমিন বলেন, বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং বন্ধুদের নিয়ে এ সংগঠন করা হয়েছে।