কম্বল বিতরণ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গতকাল শনিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে উপজেলার মুরইছড়া ক্যাম্পে এলাকার দুস্থ ৩০০ জন লোককে কম্বল দেওয়া হয়। এ সময় শ্রীমঙ্গলে অবস্থিত বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর আবদুল্লাহ্ আল মাহমুদ, মুরইছড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার জালাল সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।