নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের উদ্যোগে গতকাল বুধবার সকালে শহরের উদয়ন শিশু বিদ্যাপীঠ মাঠে এক হাজার দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। ব্র্যাক ব্যাংকের আর্থিক সহায়তায় এ কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কামাল আহম্মেদ, মমতাজুল হক, মুশফিকুল ইসলাম, আল মাসুদ আলাল, ব্র্যাক ব্যাংকের রিপন কুমার রায়, আকসেদুল হক প্রমুখ। নীলফামারী প্রতিনিধি