ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ৫৯ জন গরিব মানুষকে কম্বল দেওয়া হয়েছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সেবাধর্মী সংগঠন ‘তারুণ্য’র উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পীরগঞ্জ ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্রে উপজেলার তাজপুর ও নারায়ণপুরসহ তিন গ্রামের ওই ব্যক্তিদের হাতে একটি করে কম্বল দেওয়া হয়। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি