কম্বল বিতরণ

কুমিল্লা ক্লাবের উদ্যোগে গতকাল মঙ্গলবার ৫০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সকাল নয়টায় কুমিল্লা ক্লাব প্রাঙ্গণে ওই কম্বল বিতরণ করা হয়। কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন শীতার্ত মানুষের মধ্যে ওই কম্বল বিতরণ করেন। এ সময় কুমিল্লা ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, সাধারণ সম্পাদক মো. আবদুল হান্নান উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা