সংক্ষেপ

কম্বল বিতরণ

মানিকগঞ্জ সদর উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা শহরে ব্যাংকের কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় ব্যাংকের জেলা শাখার ব্যবস্থাপক মহিতুজ জামান খান, দ্বিতীয় কর্মকর্তা নিয়ামুল উকিল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাংবাদিক বিপ্লব চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। শীতার্ত ১০০ জনকে কম্বল দেওয়া হয়।