মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে পথকলি ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দৌলতপুরের ট্রাস্ট্রের কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংকের পরিচালক ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সৈয়দ বজলুল করিম (বিপিএম)। এতে ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা সভাপতি মুজিবুর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন।