পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের ২০০ শীতার্ত মানুষের মধ্যে গতকাল শুক্রবার সকালে কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় সৈয়দ আলাউদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে কম্বলগুলো বিতরণ করা হয়। এ সময় ট্রাস্টের উপদেষ্টা সৈয়দা নূর ভানু, সড়ক ও জনপথ অধিদপ্তর, পটুয়াখালীর প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া, ইউপি সদস্য নাসরিন আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।