কম্বল বিতরণ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বাজারে গতকাল শনিবার জালাল উদ্দিন ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংস্থার উদ্যোগে ৫০০ শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সংস্থার সভাপতি ও বিএনপির উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ, গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ কবির প্রমুখ উপস্থিত ছিলেন।