স ং ক্ষে পে সা রা দে শ

কম্বল বিতরণ

সিলেটের বিশ্বনাথে উপজেলার সাত শতাধিক দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে গতকাল শুক্রবার কম্বলগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মোজাহিদ আলী, ট্রাস্টের সদস্য সুহেল আহমদ চৌধুরী, মোহাম্মদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক প্রমুখ।  বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি।