মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে পাঁচ শতাধিক দুস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলার পাইকসা এলাকায় সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের ব্যবস্থাপনায় এ কম্বল বিতরণ করা হয়। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক ও উপজেলার কোলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌমুর রহমানসহ সেনাবাহিনীর প্রায় ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।