কম্বল বিতরণ

কিশোরগঞ্জে দুস্থ ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন। গত সোমবার রাতে শহরের রেলস্টেশন, পাগলা মসজিদ এলাকা এবং সুইপার কলোনি এলাকায় দরিদ্র ও প্রতিবন্ধী নারী-পুরুষের হাতে ৩০০ কম্বল তুলে দেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল আউয়াল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ প্রমুখ।