নওগাঁর রানীনগর উপজেলায় গত সোমবার সদর ইউনিয়নের করজগ্রামে ‘উন্নয়নের পথে’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু বক্কর ছিদ্দিক সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল জব্বার। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোমানা হাসান, মেহেদি হাসান, আবদুল খালেক, সবুজ হোসেন, দেলোয়ার হোসেন, নওশাদ আলী প্রমুখ। এ সময় শীতার্ত মানুষের মধ্যে ১০০টি কম্বল বিতরণ করা হয়।