কিশোরগঞ্জের করিমগঞ্জে চয়ন মিয়া (১৮) নামে এক স্কুলছাত্রকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসী। গতকাল শনিবার ভোরে উপজেলার ভাটিয়া গাংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত চয়ন স্থানীয় ভাটিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। সে ভাটিয়া গাংপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার ভোর চারটার দিকে একদল অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙে ঘুমন্ত অবস্থায় স্কুলছাত্র চয়নকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল আটটার দিকে তাঁর মৃত্যু হয়।